বাউল উৎসব

‘সত্য বল, সুপথে চল’ স্লোগান নিয়ে গতকাল বুধবার ফরিদপুরে শুরু হয়েছে বাউল উৎসব। উজান মল্লিকপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে আরশিনগর বাউল দল।‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে’ সম্মেলক কণ্ঠে লালনের এই গান পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। প্রথম দিনের উৎসবে ভগীরথ মালো, শ্যামলকুমার পাল, বাউল নিজামউদ্দীন, আবদুল লতিফ শাহ, ধীরু বাউল, আনোয়ার বাউল, বাবুল খানসহ ফরিদপুর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এলাকার ২৫ জন বাউলশিল্পী সংগীত পরিবেশন করেন।