ছেলের বাবা হলেন অভিনয়শিল্পী সাজু খাদেম। ল্যাবএইড হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সকালে মা হন সাজুর স্ত্রী প্রৈতী হক। সাজু জানান, তাঁর স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। এদিকে প্রথমবারের মতো নানা-নানি হয়ে দারুণ খুশি অভিনয়শিল্পী-দম্পতি ইনামুল হক ও লাকি ইনাম।