‘সব সময় একজন রানি হতে চেয়েছি। তাই এবার কুইন তারা চরিত্রটি নিয়ে কাজ করার কথা শুনেই রাজি হয়ে গিয়েছি।’ বললেন সংগীত ও অভিনয়শিল্পী বিয়ন্স নোয়েলস। এপিক নামের একটি অ্যানিমেশন ছবিতে কাজ করবেন এই তারকা। ছবিটির রানি চরিত্রে কণ্ঠ দেবেন বিয়ন্স। ছবিতে আরও কণ্ঠ দেবেন অ্যামান্ডা সেফ্রাইড, কলিন ফ্যারেল, জশ হাচেরসন, ক্রিস্টোফ ওয়ালটজ ও স্টিভেন টেইলার। বিয়ন্স বললেন, ‘ছবির সবকিছুই বিশাল; চরিত্রগুলো বিশাল, অ্যাকশনও বিশাল। নামের চেয়ে ছবিটি আসলেই বিশাল।’ আইএএনএস।