এখন থেকে বৈবাহিক সম্পর্কের বেলায় ‘বিবাহিত’ লিখবেন কেইরা নাইটলি। গত শনিবার ফ্রান্সের মাজান শহরে জেমস রাইটনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এই হলিউড তারকা। শুভক্ষণের সাক্ষী ছিলেন মোটে ১১ জন বন্ধু ও আত্মীয়স্বজন। অথচ কথা ছিল, অন্তত ১০০ অতিথি থাকবেন কেইরার বিয়েতে। তবে শিগগিরই হয়তো বিবাহ-পরবর্তী অনুষ্ঠানে নেমন্তন্ন পাবেন বাকিরাও। বিয়ের সময় ওই ১১ জনের মধ্যে ছিলেন কেইরার মা-বাবা ও ভাই। সঙ্গে ছিলেন রাইটনের বাবা ও ভাই। ব্যাং শোবিজ।