মা দিবস উপলক্ষে বৈশাখী টিভি আয়োজন করেছে ‘মধুর আমার মায়ের হাসি’ নামের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। এতে অংশ নেবেন সাধারণ দর্শকেরা। এ জন্য নিজের মায়ের হাস্যোজ্জ্বল ছবি তুলে পাঠাতে হবে mayerhasi2015@gmail.com এই ঠিকানায়। নির্বাচিত সেরা তিন ছবির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিজ্ঞপ্তি