গতকাল শরতের সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনের গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) মিলনায়তনে হলো শাস্ত্রীয় নৃত্য। পরিবেশিত হলো শাস্ত্রীয় আঙ্গিকের দুই ঘরানার নাচ ভরতনাট্যম ও মণিপুরি। ঘণ্টাব্যাপী মনমাতানো আয়োজনে ভরতনাট্যম পরিবেশন করেন অমিত চৌধুরী। তাঁর পরিবেশনায় উঠে আসে এই নৃত্যধারার নরসিমহা কাউনাম, বর্ণম ও তিলনা। আর মণিপুরি নৃত্য উপস্থাপন করেন সুইটি দাশ। তিনি উপস্থাপন করেন দেশ-অবতার ও শিব বন্দনা।