মা হচ্ছেন অ্যাডেলে

এটা নিশ্চিত, চলতি বছরটাকে সোনার খাঁচায় বন্দী করে রাখতে চাইবেন অ্যাডেলে। বিবাহবিচ্ছেদের পর সাইমন কোনেকির সঙ্গে প্রেমের শুরু জানুয়ারিতে। পরের মাসেই ছয়টি গ্র্যামি পুরস্কার শো-কেসে সাজানো। ইউএস বিলবোর্ড টু হান্ড্রেডের সেরা দশে দাপুটে বিচরণ এখনো অব্যাহত। আর গত শুক্রবার নিজের ওয়েবসাইটে জানালেন, ‘জানাতে খুব ভালো লাগছে, সাইমন ও আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। চেয়েছিলাম নিজেই এই সুখবর আপনাদের জানাতে। আমরা এই মুহূর্তে দারুণ আনন্দিত ও শিহরিত। তবে দয়া করে আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখবেন আপনারা।’ স্ক্রিন।