‘মানুষের জন্য আমরা মানুষকে স্পর্শ করতে চাই’ স্লোগানে যাত্রা করেছিল মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। সময়ের পরিক্রমায় সংগঠনটি পূর্ণ করেছে প্রতিষ্ঠার ২৫ বছর। আর এ উপলক্ষে শনিবার সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হলো আবৃত্তিসন্ধ্যা ‘বালিকা আশ্রম’। কবি আবু হাসান শাহরিয়ার রচিত কবিতা দিয়ে সাজানো আবৃত্তি প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন সিদ্দিকুর রহমান পারভেজ।