মুন্ডি উৎসবে ‘ঘেটুপুত্র কমলা’

চেক রিপাবলিকের মুন্ডি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। ইউরোপের চেক রিপাবলিকের বার্ন শহরে গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে আট দিনের এ উৎসব। জানা গেছে, উৎসবে ২ ও ৩ মার্চ প্রদর্শিত হয়েছে ছবিটি। উৎসবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, ভারত, ইতালি, জাপান, মরক্কোসহ ৪১টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসব চলবে ৬ মার্চ পর্যন্ত।