রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আসছে নতুন বাংলা ছবি মুসলমানীর গল্প। রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে ছবি তৈরি করেছেন প্রণব চৌধুরী। ছবিটি মুক্তি পাচ্ছে ৯ মে। মুসলমানী গল্পর অন্যতম চরিত্র কমলা। এই চরিত্রে অভিনয় করছেন জাদুকর পিসি সরকারের (জুনিয়র) ছোট মেয়ে মুমতাজ সরকার। ছবিতে আরও আছেন বিপ্লব চ্যাটার্জি, চিন্ময় রায়, শঙ্কর চক্রবর্তী, লকেট চ্যাটার্জি প্রমুখ।