রাজশাহীতে বর্ষাবরণ

বর্ষাবরণ উপলক্ষে রাজশাহী আবৃত্তি পরিষদ গতকাল বুধবার বিকেলে নগরের পদ্মা মঞ্চে ‘আষাঢ়ষ্যের প্রথম দিবসে বর্ষাবরণ’ শীর্ষক এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।এতে সংগঠনের শিশুশিল্পীরা সত্যেন্দ্রনাথ দত্তের ‘দূরের পাল্লা’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর’-এর বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। এ ছাড়া সংগঠনের সদস্য জয়দীপ ভাদুড়ী, মনিরা রহমান, শরীফ আহাম্মেদ, রাশেদ আরেফিনসহ প্রায় ২০ জন শিল্পী একক আবৃত্তি পরিবেশন করেন।