রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের উদ্যোগে গতকাল নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। বিকেলে ক্লাব ভবনে এই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মনোয়ারা সোবহান কবির জীবন ও কর্মের ওপর আলোচনা করেন। এরপর পরিবেশিত হয় একক, দ্বৈত ও সমবেত সংগীত, নৃত্য, আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের সম্পাদক সৈয়দা দিলরুবা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।