শরতের বইমেলা শুরু

কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী শরতের বইমেলা শুরু হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। গতকাল বিকেলে বইমেলার উদ্বোধন করেন ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক বিপ্রদাশ বড়ুয়া, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক নূর হোসেন তালুকদার।
শরতের বইমেলায় অংশ নিয়েছে বাংলাপ্রকাশ, শোভা প্রকাশ, নালন্দা, অনিন্দ্য প্রকাশ, কথামেলা ও বিভাস। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা।