শাহরুখের আত্মজীবনী

প্রায় দশ বছর ধরে নিজের জীবনকাহিনি লিখছেন শাহরুখ খান। এবার সেই কাহিনি নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে আস্ত আত্মজীবনী গ্রন্থ। শাহরুখ বইটির নাম রাখছেন টুয়েনটি ইয়ারস ইন এ ডিকেড। ১৯৯১ থেকে ২০০১ সালে শাহরুখের জীবনে যা যা ঘটেছে, সে সব গল্প নিয়েই বইটি। শাহরুখ বললেন, ‘বইটি আসলে আমার মতোই! এতে থাকবে আশা ও মজার সব কথা। অনেক ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি থাকবে কিছু বিশেষ স্মৃতি। একটি অধ্যায় থাকবে সাংবাদিকতা নিয়েও!’ আর বইটির সবচেয়ে প্রিয় অধ্যায়টির কথা বলতে গিয়ে শাহরুখ বললেন, ‘বাবা-মাকে নিয়ে লেখা আট পৃষ্ঠার অধ্যায়টিই সবচেয়ে প্রিয়।’ ওয়েবসাইট।