শাহরুখ-৪৭

বলিউড তারকা শাহরুখ খান আজ পা রাখছেন ৪৭ বছরে। পরিচালক যশরাজ চোপড়ার মৃতু্যতে শোকগ্রস্ত শাহরুখ জন্মদিন অনেকটাই নিভৃতে পালন করছেন। খবর এনডিটিভির।১৯৬৫ সালে ২ নভেম্বর জন্মগ্রহন করেন শাহরুখ খান। টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে মিডিয়া জগতে আসেন তিনি। ১৯৯২ সালে তিনি চলচ্চিত্রে পা রাখেন। তঁার সাম্প্রতিক ছবি `যব তক হ্যায় জান' মুক্তির অপেক্ষায়।কয়েক কোটি ভক্ত আর দুই হাজার কোটিরও বেশি অর্থ-সম্পদের মালিক শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। ২০০৯ সালে নিউজউইক তাঁকে বিশ্বের ৭১তম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দিয়েছিল।