সত্যেন সেন শিল্পী গোষ্ঠী প্রবর্তিত ‘সত্যেন সেন স্মৃতি পদক’ পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। গতকাল সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সত্যেন সেনের জন্মদিন ও সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই পদক দেওয়া হয়। তাঁর হাতে পদক তুলে দেন প্রধান অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। নিগার চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির আলমগীর, মানজার চৌধুরী প্রমুখ।