
পন্ডস–নকশা বিয়ে উৎসব শুরু হচ্ছে আজ। সকালে উৎসবের উদ্বোধনের পর থেকে থাকবে বিয়ের গান। এতে বিয়ের লোকজ গান ছাড়াও থাকবে উৎসবের ভিন্ন স্বাদের গান ও নানা আয়োজন। বিয়ে নিয়ে এই উৎসবে কথা বলবেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা। এ ছাড়া তারকাদের বিয়ের অভিজ্ঞতা, বিয়ের বাজারের নানা পণ্যের প্রদর্শনীও থাকছে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে। আজ ও কাল সারা দিনের এই উৎসব আয়োজন সরাসরি সম্প্রচার করবে বিয়ে উৎসব সম্প্রচার–সহযোগী চ্যানেল ২৪।