বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশন মাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উদ্যাপন করছে। এ উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় হোটেল দ্য ওয়েস্টিনের বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিজেএফবির সভাপতি অনুরূপ আইচ জানান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। কেক কাটার পাশাপাশি দেওয়া হবে ‘যুগপূর্তি সম্মাননা পদক’। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।