চ্যানেল আইয়ে আজ রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক সুদূরতমা। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয় করেছেন তিশা, শাহেদ প্রমুখ। মামুন বোঝে অঙ্ক। ‘প্রথমত আমি তোমাকে চাই’ গান শুনে সে বলে, এটা সমান্তর ধারা। সততা তার চিত্তজয়ের জন্য পরীক্ষার ফল ভালো করে। মামুন প্রেমে পড়ে সততার। তারপর সততা হারিয়ে যায় মামুনের জীবন থেকে। কিন্তু কেন? আসলে সততা পাড়ি দিয়েছে অনন্তের পথে।