সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান

সুবিধাবঞ্চিত ৩০ জন শিশুকে নিয়ে কাজ করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘উন্নয়নের জন্য সংগীত’ শিরোনামে সুরের ধারার এই প্রকল্পের তিন বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সুরের ধারা। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়।সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এই প্রকল্পটি পরিচালনা করছি। আজ এই প্রকল্পের ছেলেমেয়েরা নাচ, গান, অভিনয় এবং উপস্থাপনা করবে। আশা করছি, সবার খুবভালোলাগবে।’