‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতার সেরা সাতজনের অডিও অ্যালবাম প্রকাশ করবে ফাহিম মিউজিক।এ শিল্পীরা হলেন কুনাল, চৈতী, নদী, রাফসান, রিপন, শাকিলা ও তিথী। এক বছর সময়ের মধ্যে তাদের অ্যালবাম বাজারে আসবে। সম্প্রতি এ ব্যাপারে চ্যানেল আই ও ফাহিম মিউজিকের মধ্যে একটি চুক্তি হয়েছে।চুক্তিতে সই করেন চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান এবং ফাহিম মিউজিকের কর্ণধার মো. মুনির।