নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সঞ্চরণে কিশোরগঞ্জের ভৈরবে দুই দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলো। শুক্রবার সকাল থেকে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়। তরুণদের সংগঠন ‘পিদিম’ এই উৎসবের আয়োজন করে। উৎসবে সাতটি ছবি প্রদর্শিত হয়। ছবিগুলো হলো— হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া ও আমার আছে জল, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলা, আমার বন্ধু রাশেদ, মনের মানুষ, চলো পাল্টাই ও হঠাৎ সেদিন।