আরও একটি মাইলফলক ছুঁলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। অনলাইনে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে তাঁর গানের মিউজিক ভিডিও ১০০ কোটিবার (এক বিলিয়ন) দেখা হয়েছে। গত মঙ্গলবার ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে এ তথ্য জানার পর উচ্ছ্বসিত শাকিরা বলেন, ‘অবিশ্বাস্য! বিস্ময়কর! এমন খবরে আমি খুবই আনন্দিত।’ কনট্যাক্টমিউজিককে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় শাকিরা অনলাইনে তাঁর লাখ লাখ ভক্তকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। শাকিরার আগে মাইলফলকটি ছোঁয়ার কৃতিত্ব গায়িকা লেডি গাগা ও কিশোর গায়ক জাস্টিন বিবারের। ওয়েবসাইট।