৬৪টি জেলায় 'জীবনঢুলী'

তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী এবার দেশের ৬৪টি জেলায় প্রদর্শন করা হবে। আর যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মস। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি। খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর বাজারে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া গণহত্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির কাহিনি। কিনো-আই ফিল্মস থেকে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস জনগণকে জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।