শিল্পী নাজিব তারেকের চলমান অনলাইন শিল্প প্রকল্প ‘আর্ট মেক আস হিউম্যান’। এই প্রকল্পের শিরোনামেই গতকাল বিকেল থেকে মোহাম্মদপুরের নতুন ‘সিক্স বাই সিক্স গ্যালারি’তে শুরু হলো প্রদর্শনী। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীতে প্রতিদিন একজন করে বিশিষ্ট শিল্পী ও কবি নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করবেন। প্রথম দিনের প্রদর্শনীতে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন আবুল বারক আলভী।