'নববর্ষে আমরা'তে ছয় তারকা

নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আরটিভি আয়োজন করেছে সেলিব্রিটি টক শো ‘নববর্ষে আমরা’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিরব, মেহজাবিন, কনা, কোনাল, কিশোর ও নাবিলা। অনুষ্ঠানে তাঁরা ২০১৩ সালের নিজেদের সাফল্য আর ব্যর্থতার গল্পের পাশাপাশি বলেছেন ২০১৪ সালের পরিকল্পনার কথা।
অনুষ্ঠানটি আরটিভিতে আজ প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।