অর্ণবের নসাই আসলে কে

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
ছটকু আহমেদ একজন পরিচালক, প্রযোজক, কাহিনিকার ও চিত্রনাট্যকার। তবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন কাহিনিকার হিসেবে। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক, ফখরুল হাসান বৈরাগী, জহিরুল হক ও এ জে মিন্টুর সহকারী হিসেবে কাজ করেছেন। ‘নাতবৌ’ সিনেমার মাধ্যমে তিনি পরিচালনায় আসেন। এসব পরিচয়ের বাইরেও অনেকেই হয়তো জানেন না, তিনি টেবিল টেনিস, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলাধুলায়ও পারদর্শী ছিলেন। এসব খেলায় তিনি পুরস্কারও জিতেছেন। সেই সময়ের স্মৃতি মনে করে অর্জিত ট্রফির সামনে বসা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এসব আমার টেবিল টেনিস, দাবা, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার পুরস্কার। চলচ্চিত্রে আসার আগে।’

প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। শুরুর দিকে গান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও এখন আবার স্টেজ শোতে মনোযোগী হয়েছেন। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মিশিগানে একটি অনুষ্ঠানের মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে।’
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি এ ছবি পোস্ট করে লিখেছেন, ‘ধরো এই শহরে আমি ছোট্ট কোনো ট্রাম, তোমার মনের গলি ধরে; আসা–যাওয়া যার নাম!’ জানালেন, ছবিটি সুইজারল্যান্ডের বার্ন শহরে ২০২১ সালের অক্টোবরে তোলা।
২০২০ সালের এই দিনে কলকাতার মেয়ে সুনিধি নায়েককে বিয়ে করেন অর্ণব। বিয়ের সময়কার একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী নসাই। মিসিং ইউ। ভালোবাসি অনেক।’
উপস্থাপনা থেকে নাটকে অভিনয় শুরু করেন মাসুমা রহমান নাবিলা। এরপর চলচ্চিত্রেও নাম লেখান। প্রথম চলচ্চিত্রে তাঁর সহশিল্পী চঞ্চল চৌধুরী। এই ছবির একটি সংলাপ ‘বোঝো নাই ব্যাপারটা’ খুব জনপ্রিয়তা পায়। সম্প্রতি দুজনের দেখা হয়। এই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে সেই সংলাপ, ‘বোঝো নাই ব্যাপারটা।’