ফেসবুকে ভাইরাল: ধূসর চুলের এই নায়িকাকে চেনেন?

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চারটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে নানা ভঙ্গিমায় ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরতে দেখা গেছে তাঁকে। চলুন জেনে নেওয়া যাক তাঁর পরিচয়।
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার শীর্ষ অভিনেত্রীদের একজন তিনি। তাঁর নাম নাদিয়া বুসেত্ত
ছবি: ইনস্টাগ্রাম
৯ জানুয়ারি ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেন নাদিয়া। পরে সেখান থেকে ফেসবুক হয়ে টুইটারে ছড়িয়ে পড়ে। ধূসর চুলের কারণে ভক্তদের আলাদা মনোযোগ কেড়েছেন ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী
৭ বছর বয়সে নাদিয়ার ঘন কালো চুল ধূসর রং ধারণ করতে শুরু করে। চুলে কালো রং করলেও তা খুব বেশি দিন টিকত না। ২৫ বছর বয়সে একবার মাথা মুড়িয়েছিলন নাদিয়া, তবে তা কাজে দেয়নি
বিভিন্ন সাক্ষাৎকারে নাদিয়া বলেন, এটি তাঁর বংশগত। তাঁর বাবারও তরুণ বয়সে চুলের রং বদলাতে শুরু করে। পরে তাঁকে চুলের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়েছে।
২০০৬ সালে অভিনয়ে নাম লেখানোর পর ‘হিরোজ অ্যান্ড ভিলেইন’, ‘দ্য রোড টু প্যারাইসাইড’সহ বেশ কয়েকটি টিভি সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন নাদিয়া। সিনেমা ও মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি। তিউনিশিয়ার সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক সিনেমায়ও কাজ করতে দেখা গেছে
পরিচালক ও নির্মাতা ফারেস নানাকে বিয়ে করেন নাদিয়া। তবে তিনি এখন আলাদা থাকেন। তাঁদের সংসারে ১৬ বছরের এক মেয়ে আছে