জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় সেরা হন নাফিসা আলী। থাকতে চেয়েছিলেন সাঁতার নিয়ে। পরে যোগ দেন সুন্দরী প্রতিযোগিতায়। সেখান থেকেই নাম লেখান অভিনয়ে। শুরুতেই সহশিল্পী হিসেবে পেয়ে যান শশী কাপুর, অমিতাভ বচ্চনদের মতো আলোচিত নায়ককে। আজ নাফিসা আলীর জন্মদিনে তাঁর সম্পর্কে জানা–অজানা তথ্য জেনে নিতে পারেন।
