মেরিল ক্যাফে লাইভের সঞ্চালনা করবেন মৌসুমী মৌ ও নীল হুরেজাহান। ছবি: ভিডিও থেকে
মেরিল ক্যাফে লাইভের সঞ্চালনা করবেন মৌসুমী মৌ ও নীল হুরেজাহান। ছবি: ভিডিও থেকে

আজ থেকে নতুন আঙ্গিকে ‘মেরিল ক্যাফে লাইভ’

বিনোদনজগতের তারকাদের সমসাময়িক কাজ, সাফল্য আর স্বপ্ন-পরিকল্পনার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’। সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটির রূপ বদলেছে, বদলেছে নামও। তবে অপরিবর্তিত থেকেছে তারকাদের সঙ্গে প্রাণবন্ত আড্ডার আবহ। জনপ্রিয় অনুষ্ঠানটি‌ এবার আসছে নতুন আঙ্গিকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সেটের পাশাপাশি অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টেও আনা হয়েছে ভিন্নতা, যা অতিথিদের সঙ্গে আলাপচারিতাকে করবে আরও গতিশীল ও বৈচিত্র্যময়। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন জনপ্রিয় দুই উপস্থাপক নীল হুরেজাহান ও মৌসুমী মৌ।

মেরিল মিল্ক সোপ বারের সৌজন্যে আজ ২৮ জুন থেকে সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে প্রথম আলোর ফেসবুক পেজ, প্রথম আলো ডটকম এবং ‘প্রথম আলো এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘আলাপন’ নামে। প্রথম আলো ডটকমের উদ্যোগে শুরু হওয়া অনুষ্ঠানটি দ্রুতই বিনোদনপ্রেমী দর্শকদের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা পায়। দর্শকপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ২০১৯ সালে অনুষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ক্যাফে লাইভ’। ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের ডিজিটাল বিনোদন সাংবাদিকতার অন্যতম নিয়মিত আয়োজন।

২০২২ সালে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হয় দেশের জনপ্রিয় ব্যক্তিগত পরিচর্যা ব্র্যান্ড ‘মেরিল’। এরপর ‘মেরিল ক্যাফে লাইভ’ নামে যাত্রা শুরু করলেও অনুষ্ঠানটির মূল দর্শন ছিল একই—তারকাদের জীবনের জানা-অজানা গল্প দর্শকের সামনে তুলে ধরা।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন প্রধান জেসমিন জামান বলেন, ‘দর্শক ও তারকাদের মাঝে সংযোগ তৈরিতে “মেরিল ক্যাফে লাইভ” সব সময়ই অনন্য মাধ্যম। নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া অনুষ্ঠানটি দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ এবং উপভোগ্য করবে বলে আমাদের বিশ্বাস।’

গত কয়েক বছরে ‘মেরিল ক্যাফে লাইভ’–এ অতিথি হিসেবে হাজির হয়েছেন চলচ্চিত্র, নাটক, সংগীত, উপস্থাপনা ও ওটিটি অঙ্গনের অসংখ্য জনপ্রিয় তারকা। তাঁদের নতুন কাজ, সাফল্য, সংগ্রাম, স্মৃতি, পরিকল্পনা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আলাপ অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা মাত্রা।
দীর্ঘ এই পথচলায় অনুষ্ঠানটির ১ হাজার ৬০০টিরও বেশি পর্ব প্রচারিত হয়েছে।