চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি
বিনোদন ডেস্ক
৯ মাস পর শুটিংয়ে ফিরলেন অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। ২৬ অক্টোবর ঢাকার অদূরে এই শুটিং হয়। দুই দিনের শুটিংয়ে কেমন ছিলেন তানিয়া বৃষ্টি, ছবিতে দেখে নেওয়া যাক
অভিনয়ে ফেরার ব্যাপারে উদ্গ্রীব ছিলেন তানিয়া বৃষ্টি। অবশেষে তা পূরণ হয়েছে। ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে অসুস্থতাজনিত বিরতির পর শুটিংয়ে ফিরলেন এই অভিনয়শিল্পী। শুটিংয়ে পরিচালক ইকসান রনির সঙ্গে মনিটরের সামনে বসা তানিয়া বৃষ্টিপরিচালক জানালেন, শুটিংয়ে তানিয়া বৃষ্টি বেশ আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত ছিলেন। শুটিংয়ের এক ফাঁকে হাস্যোজ্জ্বল মুহূর্তে তানিয়া বৃষ্টি ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে বরেণ্য অভিনয়শিল্পী ডলি জহুরের সঙ্গে তানিয়া বৃষ্টি
বিজ্ঞাপন
শুটিংয়ের ফাঁকে পরিচালক, ডলি জহুরসহ অন্য অভিনয়শিল্পীর সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মহড়ায় তানিয়া বৃষ্টিপরিচালক ইকসান রনি ডলি জহুর, তানিয়া বৃষ্টিসহ অন্য অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেনশুটিংয়ের এক ফাঁকে পরিচালকের সঙ্গে তানিয়া বৃষ্টি
বিজ্ঞাপন
‘অংশীদার’ নাটকের একটি দৃশ্যে ডলি জহুর ও তানিয়া বৃষ্টিকে এভাবেই দেখা গেল‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়। বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করে চাচা ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে বড় বোন নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠে। নাটকের শুটিংয়ের একটি দৃশ্যে ডলি জহুর, তানিয়া বৃষ্টি ও সহশিল্পীরা নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ এ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। ২৬ অক্টোবর শুটিংয়ে ফিরতে পেরে বেশ খুশি ছিলেন তানিয়া বৃষ্টি। শুটিংয়ের ফাঁকে হাস্যোজ্জ্বল তানিয়া বৃষ্টিইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। শুটিংয়ের একটি দৃশ্যে তানিয়া বৃষ্টি নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। শুটিংয়ের ফাঁকে মনিটরে দৃশ্যটি দেখে নিচ্ছেন, কেমন ছিল দৃশ্যটি। পাশে দাঁড়িয়ে আছেন পরিচালককথা প্রসঙ্গে রনি বললেন, ‘গেল বছরের শেষ দিকে তানিয়া (বৃষ্টি) আপুর সঙ্গে আমার কাজ করার কথা ছিল। হুট করেই তাঁর অসুস্থতার খবর শুনি। এরপর আমাদের আর কাজটি করা হয়নি। মাসখানেক ধরে আবার আমাদের আলাপ হচ্ছিল। গল্পটি পড়ে ফোন করে জানালেন, কাজটি করতে চান। শুটিংয়ের আগে দুই দিন বসেছিলাম। তিনিও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আমার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমার এই চরিত্রেও তিনি দারুণ কাজ করেছেন। নাটকটি প্রচারের পর সবাই তা বুঝতে পারবেন।’ ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে ডলি জহুর, তানিয়া বৃষ্টি ও সহশিল্পীরা তানিয়া বৃষ্টি ছাড়া ‘অংশীদার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। শুটিংয়ের ফাঁকে দেখা যাচ্ছে ফজলুর রহমান বাবুকে ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে ফজলুর রহমান বাবু। নতুন নাটক ‘অংশীদার’ শিগগিরই এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে। পরে এটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে