
ভারতের ‘মাইকেল জ্যাকসন’—প্রভুদেবা’র পরিচালনায় আসছে অ্যাকশন জ্যাকসন। ছবির ট্রেইলার দেখেই অজয় দেবগনের ভক্তরা নড়েচড়ে বসেছেন। প্রেম, হাস্যরস আর ভরপুর ‘অ্যাকশন’ নিয়ে অজয় আসছেন নতুন রূপে। এ ছবির জন্য ১৭ কেজি ওজন কমিয়েছেন বলিউডের পরিশ্রমী এই অভিনেতা। ছবির জন্য তাঁকে তলোয়ার লড়াইও শিখতে হয়েছে। সিক্স প্যাক-এইট প্যাকের তকমা না থাকলেও, প্রভুদেবার ছবির জন্য নিয়মিত ব্যায়াম করতে হয়েছে অজয়কে। শরীরচর্চা অব্যাহত রাখতে অজয় এখন তাঁর বিশাল ভ্যানটাকে একটা ভ্রাম্যমাণ জিম বানানোর কথা ভাবছেন। অ্যাকশন জ্যাকসন এ বছর ডিসেম্বরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা। টাইমস অব ইন্ডিয়া।