লকডাউনে রং–তুলি নিয়ে বসেছিলেন জাহ্নবী কাপুর
লকডাউনে রং–তুলি নিয়ে বসেছিলেন জাহ্নবী কাপুর

চিত্রতারকারা যখন চিত্রশিল্পী

তুলি হাতেও যে তাঁরা কম যান না, কারোনাকালে তার প্রমাণ দিলেন বলিউডের তারকারা।

মাঝেমধ্যেই পেপার-পেনসিল নিয়ে বসে যান সালমান খান। তবে স্কেচটি চারকোলে আঁকা।
আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ছবিটি এঁকেছেন গত বছর লকডাউনে।
ছবিটি আঁকতে ৪০ দিন লেগেছিল সানি লিওনির। তিনি নাম দিয়েছেন ‘লকডাউন শিল্পকর্ম’।
লকডাউনে নিজের অভিনীত ছবি ‘খালি পিলি’র পোস্টারই এঁকে ফেললেন অনন্যা পান্ডে।
ছবিটির ক্যাপশনে জাহ্নবী কাপুর লিখেছেন, ‘সেল্ফ আইসোলেশন সৃজনশীলতা’।
‘প্রিয় ছবিগুলোর মধ্যে এটি একটি। ধরিত্রী মাতাকে উৎসর্গ করলাম।’ ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে লিখেছেন আলিয়া ফার্নিচারওয়ালা।
‘ছবি আঁকতে ভালোবাসি। তাই সবচেয়ে শান্তির মুখটাই আঁকলাম।’ লিখেছেন সোনাক্ষী সিনহা।
তুলি হাতেও দক্ষ আরশাদ ওয়ার্সি। ক্যাপশন দিয়েছেন, ‘তাঁকে আঁকলাম। তাঁর লকডাউন হাসি বড্ড ভালোবাসি।’
এমব্রয়ডারিতেও দক্ষ টুইঙ্কেল খান্না।
এই শিল্পকর্ম তৈরিতে অংশগ্রহণ করেছে পুরো খান পরিবার—সাইফ, কারিনা ও তৈমুর আলী খান।