পড়াশোনার পাশাপাশি অভিনয় করে তাঁর আয় ৭০ লাখ টাকা, আছে গাড়িও
বিনোদন ডেস্ক
আট বছরের সেই ঈশান আওয়াস্তির কথা মনে আছে? তিনি ‘তারে জামিন পার’ সিনেমার মূল অভিনেতা। যাঁর সহঅভিনেতা ছিলেন আমির খান। মনে থাকলেও তাঁকে প্রথম দেখায় হয়তো চিনবেন না। সেই ছোট্ট ঈশানের বয়স এবার ২৫–এ পড়ল। তাঁর আসল নাম দার্শিল সাফারি। আজ তাঁর জন্মদিন।
ছোট দার্শিল একটি নাচের দলের সঙ্গে জড়িয়ে ছিলেন। একদিন ক্লাসের ফাঁকে তিনি দেখেন, একটি পোস্টারে লেখা, দুষ্টু একটি শিশুকে খুঁজছি। তুমি সিলেক্ট হলেই আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ। সেদিনই তাঁর কাছে প্রথম মনে হয় অভিনয় করবেনভাগ্যক্রমে তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন অমল গুপ্ত। তিনি দার্শিলকে দেখে বলেছিলেন অডিশনে যেতে। অমল ছিলেন সিনেমাটির ক্রিয়েটিভ ডিরেক্টর। পরে ভাগ্য খুলে যায় দার্শিলের
বিজ্ঞাপন
দার্শিলের সঙ্গে সিনেমার শুটিংয়ের আগে থেকেই আমির খানের ভালো বন্ধুত্ব হয়। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দার্শিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর নষ্ট হতে পারে। আমির খান তখন নিজেই স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন তাঁর পড়াশোনার সমস্যা হবে না
বিজ্ঞাপন
আমির খান দার্শিলের পুরো শিক্ষাবর্ষের জন্য আলাদা শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেন। শুটিংয়েও পরিবর্তন আনেন। আমির খান নিজেই দার্শিলের সব শিক্ষা ব্যয় বহন করেছিলেন। পরে দার্শিল ফাইনাল পরীক্ষা দিয়েছিলদার্শিল সাফারি ২০০৭ সালে আমির খানের কাছ থেকে একটি গেম বক্স উপহার পেয়েছিলেন। এটা ছিল তাঁর পাওয়া সেরা উপহার। সেটা তিনি এখন যত্ন করে রেখেছেনআমির খানের সঙ্গে অভিনয় করলেও তাঁর পছন্দের তারকা হৃতিক রোশন। তবে তিনি মনে করেন আমির খান বলিউডের কালজয়ী অভিনেতাদের একজন২৫ বছরের এই অভিনেতাকে সবচেয়ে বেশি শুনতে হয়, তাঁর প্রেমিকা কে? এ ছাড়া তিনি রান্না করতে পারেন কি না, মদ পান করেন কি না—এসব শুনতে হয়পড়াশোনার পাশাপাশি অভিনয় করে তিনি জমিয়েছেন ৭০ লাখ টাকা। এই টাকা সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যান্ডের স্পনসর থেকে পান। গড়ে তাঁর মাসে দুই লাখ টাকার বেশি আয়। সম্প্রতি তিনি একটি নতুন গাড়িও কিনেছেন। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেনতাঁর চোখের কারণে এখনো দূর থেকে তাঁকে ঈশান নামটি শুনতে হয়। অনেকে তাঁকে এটাও বলেন, আপনি তারে জামিন পার সিনেমার ঈশান কি না? ঈশান লাজুকভাবে তাঁদের জানিয়ে দেন, হ্যাঁদার্শিলের প্রথম সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট। এরপরে সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি। তবে তিনি পেশা হিসেবে অভিনয় নিয়েই চালিয়ে যেতে চান