গত দুদিন ইনস্টাগ্রামে নিজের বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইয়ামি গৌতম
গত দুদিন ইনস্টাগ্রামে নিজের বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইয়ামি গৌতম

বিয়ের আরও কিছু ছবি শেয়ার করলেন ইয়ামি

‘উরি’ ছবিতে তাঁর পরিচালক ছিলেন আদিত্য ধর। দুই বছর পর তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন ইয়ামি গৌতম। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর জানান অভিনেত্রী। হঠাৎ বিয়ের খবরে বিস্মিত ভক্তরা। আর এখন বইছে শুভেচ্ছার ঝড়। গত দুদিন ইনস্টাগ্রামে আরও কিছু ছবি শেয়ার করেছেন।
মেরুন বেনারসিতে উজ্জ্বল ইয়ামি। ঝলমলে হাসিতে ভরা তাঁর মুখ। পাশেই বরের বেশে আদিত্য ধর। ইয়ামি লিখেছেন কবি জালালউদ্দিন রুমির পঙ্‌ক্তি, ‘তোমার আলোতেই শিখেছি কাকে বলে ভালোবাসা।’
বিয়ে আসরে মালাবদল।
নজর কেড়েছে ইয়ামির টিকলি। মাথায় ছিল লাল ওড়না। হাতে ভারী চূড়া। ছবিতে আদিত্যর দিকে তাকিয়ে তাঁর হাতে লাল কাপড় তুলে দিচ্ছিলেন তিনি।
মেহেদি অনুষ্ঠানেরও বেশ কিছু ছবি পোস্ট করেছেন ইয়ামি গৌতম। শাড়ি, নাকে ছোট্ট নোজ পিন আর কানে ঝুমকা, ছিমছাম সাজে হাতে মেহেদি আঁকাতে বসেছিলেন ইয়ামি।
বিয়ের আসরে আত্মীয়স্বজন-পরিবেষ্টিত ইয়ামি ও আদিত্য ধর।
বিয়ের আসর কোথায় বসেছিল, এখনো জানাননি ইয়ামি-আদিত্য। তবে ছবির আশপাশের দৃশ্য দেখে সবাই ধারণা করছেন, হিমাচল প্রদেশেই বিয়ে হয়েছে। জানা গেছে, ইয়ামি গৌতমের জন্ম হিমাচল প্রদেশে। তবে তিনি বড় হয়েছেন চণ্ডীগড়ে।
মেহেদি পর্বে গায়ে শিফন শাড়ি, নাকে বড় রিং আর হাতে চূড়াধারী ইয়ামির পায়ে নূপুর পরিয়ে দিচ্ছেন এক আত্মীয়।
বিয়ের পর নবদম্পতি। সবুজ সিল্কের শাড়িতে সিঁদুর–মাথায় ইয়ামির মুখ ভরে আছে হাসিতে। ক্যাজুয়াল টি-শার্টে আদিত্য ধর।
হলুদ সালোয়ার-কামিজ, লাল দোপাট্টা আর কড়ির গয়নায় গায়েহলুদে হবুবধূ ইয়ামি গৌতম। অভিনেত্রীর গালে হলুদ লাগাচ্ছেন বোন সুরুলি গৌতম।
মেহেদি অনুষ্ঠানে আত্মীয়স্বজন-পরিবেষ্টিত ইয়ামি
‘ও প্রিয়, কেন চিন্তা করছ? মনে মনে যা চেয়েছ, তাই পাবে।’ ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ইয়ামি
২০১৯ সালে আদিত্য ধর পরিচালিত ‘উরি’ জনপ্রিয়তা পায়। ওই ছবির নায়ক ছিলেন ভিকি কৌশল ও নায়িকা ইয়ামি গৌতম। অনেকের ধারণা, সম্ভবত এই ছবি থেকেই ইয়ামি-আদিত্যর প্রেম শুরু