বলিউডে তাঁরা নামকরা অভিনয়শিল্পী। কিন্তু তাঁদের ক্যারিয়ার শুরু হয়েছিল সেই শৈশবে। বলিউডের এমন জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে থাকল আজকের আয়োজন
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শ্রীদেবী চার বছর বয়সে অভিনয় শুরু করেন। তামিল ছবি ‘কান্ডান কারুনাই’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।
বিজ্ঞাপন
‘আশা’, ‘আপ কে দিওয়ানে’সহ কিছু ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন হৃতিক রোশন।
বিজ্ঞাপন
‘মেরা নাম জোকার’ ছবিতে রাজ কাপুর অভিনীত চরিত্রটির কিশোর বয়সে অভিনয় করেন ঋষি কাপুর।নিতু সিং অভিনয় শুরু করেন আট বছর বয়সে। ‘সুরাজ’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।সাত বছর বয়সে ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান।‘কমপ্ল্যান বয়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন শহীদ কাপুর। শিশুশিল্পী হিসেবে তাঁর প্রথম ছবি ‘আঁখো মে তেরা হি চেহরা’।ছয় বছর বয়সে ‘কলিযুগ’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন উর্মিলা মাতন্ডকর। ৯ বছর বয়সে ‘মাসুম’ ছবিতে অভিনয় করে বেশ আলোচিত হন।কাপুর খানদানে জন্ম নেন শশী কাপুর। ‘তাদবীর’ ছবিতে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল সাত বছর। ‘রেশমা অউর শেরা’ ছবিতে কাওয়ালি গায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। তখন তাঁর বয়স ছিল ১১ বছর।১০ বছর বয়সে ‘ধর্মবীর’ ছবিতে অভিনয় করেছিলেন ববি দেওল।