১৯৯৪ সালে মিস ইউনিভার্স বিজয়ী হয়ে শোবিজে আলো ছড়িয়েছিলেন সুস্মিতা সেন। এরপর বলিউডে নিজেকে প্রমাণ করেছেন। একটা দীর্ঘ সময় কাজ করার পর বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। আসছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুম। তাঁর অপেক্ষায় ভক্তরা। আজকের এই দিনে জন্মেছিলেন এই বলিউড তারকা। জন্মদিনে জানা যাক, তাঁর কিছু জানা–অজানা কথা।
