'দ্য রিং'-এর পোস্টার

‘রিং’ ছবির সেটে আনুশকা ও শাহরুখ
‘রিং’ ছবির সেটে আনুশকা ও শাহরুখ

শাহরুখ দাঁড়ালেন জেমস বন্ডের ভঙ্গিমায়। আর সেটা একেবারেই পছন্দ করছেন না আনুশকা শর্মা। যে ছবিটি দেখা যাচ্ছে, তাতে অন্তত এমনই মনে হচ্ছে।


শাহরুখকে বলা হচ্ছে ‘দেশি বন্ড’​। ইমতিয়াজ আলীর নতুন চলচ্চিত্র ‘দ্য রিং’-এর পোস্টারে বন্ডের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছেন কিং খান। আর তাঁর ভঙ্গি যেন অনুসরণ করছে ছোট্ট দুই সঙ্গী। কিন্তু ছবিতে কিং খানের এমন ভঙ্গিমায় একদমই খুশি নন আনুশকা শর্মা। কিং খানের পাশে যেভাবে তিনি দাঁড়িয়ে আছেন, দেখেই বোঝা যাবে আনুশকা কতটা বিরক্ত।

আসলে সহশিল্পীর বিপরীতে এমন চরিত্রেই অভিনয় করতে হবে তাঁকে। আর আনুশকার এই মুখভঙ্গি দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহু গুণ। এনডিটিভি