হৃতিক-দীপিকার ‘ফাইটার’-এ কে এই সানজিদা

সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ সিনেমা নিয়ে অ্যাকশনপ্রেমী দর্শকদের কৌতূহলের শেষ নেই। হৃতিক রোশান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত তারকাবহুল এ সিনেমায় যুক্ত হয়েছেন আরও অভিনেত্রী। বলিউড হাঙ্গামা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত।
গত ৩০ অক্টোবর শেষ হয়েছে ‘ফাইটার’ সিনেমার শুটিং। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। শুটিং শেষ হওয়ার পর জানা গেছে, সিনেমাটিতে যুক্ত হয়েছেন সানজিদা শেখ
ইনস্টাগ্রাম থেকে
সানজিদার জন্ম কুয়েতে, তাঁর পরিবার অবশ্য গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। সিনেমায় তুলনামূলক নতুন হলেও টিভিতে তিনি পরিচিত নাম
২০০৫ মালে ‘কেয়া হোগা নিম্মো কা’ দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু। এরপর বেশ কয়েকটি সিরিয়াল ও রিয়েলিটি শোতে দেখা গেছে তাঁকে
টিভি সিরিয়ালের জন্য পরিচিত হলেও সানজিদার অভিনয়ের শুরুটা হয় সিনেমা দিয়ে। ২০০৩ সালে ‘বাগবান’ সিনেমায় দেখা যায় তাঁকে। এরপর তামিল, কন্নড়, পাঞ্জাবি সিনেমায় অভিনয় করলেও সেভাবে পরিচিতি পাননি
২০১২ সালে দীর্ঘদিনের প্রেমিক আমির আলীকে বিয়ে করেন সানজিদা। তবে তাঁদের সম্পর্ক ভেঙে যায় ২০২১ সালে। বর্তমানে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সানজিদা প্রেম করছেন বলে খবর