আজ বলিউড তারকা কারিশমা কাপুরের জন্মদিন। ৫০–এ পা দিয়েছেন তিনি। এই বিশেষ দিনে কারিশমার উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ছোট বোন কারিনা কাপুর খান। ‘সূর্যের আলো থাক বা না থাক, তুমি আর আমি একসঙ্গে থাকব...’ গানের কয়েকটি কলিতেই নিজের ভালোবাসা তুলে ধরেছেন কারিনা। আজ কারিশমার জন্মদিনে রইল তাঁকে নিয়ে জানা–অজানা কিছু গল্প।
