স্বামী এজাজ খানের সঙ্গে ফিজা আলী। ইনস্টাগ্রাম থেকে
স্বামী এজাজ খানের সঙ্গে ফিজা আলী। ইনস্টাগ্রাম থেকে

তৃতীয়বার বিয়ে করলেন সেই পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী ফিজা আলী বিয়ে করেছেন। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে বিয়ে নিয়ে থাকল আরও তথ্য।

গত শনিবার স্বামী এজাজ খানের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন ফিজা। ইনস্টাগ্রাম থেকে
ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে যে ভালোবাসা ও মানসিক শান্তি খুঁজছিলেন, তা পাওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইনস্টাগ্রাম থেকে
ফিজা কালো সেমিফরমাল পোশাকের সঙ্গে এমব্রয়ডারি করা বাদামি দোপাট্টা পরেছেন। অন্যদিকে তাঁর স্বামী ইজাজ খান কালো কোট পরেছেন। ইনস্টাগ্রাম থেকে
৪১ বছর বয়সী ফিজার এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে ফাওয়াদ ফারুককে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে একটি মেয়ে রয়েছে। ২০১৮ সালে ব্যবসায়ী আয়াজ মালিককে বিয়ে করেন তিনি। প্রথম দুই বিয়ে টেকেনি। ইনস্টাগ্রাম থেকে
বিয়ের আয়োজনে ফিজার ১১ বছর বয়সী মেয়ে ফারালও ছিল, মেয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিজা। ইনস্টাগ্রাম থেকে