তিলোত্তমা সোম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তিলোত্তমা সোম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দিল্লির রাস্তায় ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন বাঙালি অভিনেত্রী

ভারতের দিল্লি শহর নারীদের জন্য কতটা নিরাপদ? এমন প্রশ্ন বিভিন্ন ভারতীয় গণমাধ্যমেই প্রায় দেখা যায়। নির্ভয়া–কাণ্ডের পর সেই উত্তর মিলেছিল ঠিকই, কিন্তু সেই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিল সারা ভারত। এবার সেই শহরের রাস্তায় ভয়ানক হেনস্তার শিকার হলেন অভিনেত্রী তিলোত্তমা সোম। অভিনেত্রীর ওপর যে হেনস্তা হয়েছে, সেটি তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসও। তাঁর এ ঘটনায় এই শহরের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

এক সাক্ষাৎকারে তিলোত্তমা জানান, এক সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। দুর্ভাগ্যবশত, কোনো বাস পাচ্ছিলেন না তিনি। এদিকে অন্ধকার গাঢ় হতে থাকে। হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় তাঁর সামনে। গাড়ি থেকে ছয়জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই তাঁদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা।

অভিনেত্রী বলেন, ‘এরপরেই আমাকে মৌখিকভাবে হেনস্তা করতে শুরু করে ওরা। ওদের মধ্যে একজন পাথরও ছোড়ে। আরও একটু দূরে সরে যাই আমি। বুঝতে পারি, এখান থেকে দ্রুত আমাকে চলে যেতে হবে। কিন্তু ছুটে পালালে ওরা আমার পিছু নেবে।’

কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই গাড়ির চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। আমি বুঝতে পারি, আমার সঙ্গে কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দিই।
তিলোত্তমা সোম

বাধ্য হয়ে রাস্তার বেশ খানিকটা মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা। কিন্তু কোনো গাড়িই দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন, একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি। কিন্তু বুঝতে পারেননি, তাঁর জন্য আরও বিপদ অপেক্ষা করছে।

তিলোত্তমা সোম

বাঙালি অভিনেত্রীর কথায়, ‘কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরই গাড়ির চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। তারপরেই নিজের প্যান্টের চেন খুলে ফেলে সে। আমি বুঝতে পারি, আমার সঙ্গে কী হতে চলেছে। সঙ্গে সঙ্গে আমি অজান্তেই লোকটিকে মেরে দিই। কীভাবে মারি, আমার মনে নেই। কিন্তু লোকটি গাড়ি থামাতে বাধ্য হয়। নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে সে।’

কোনো রকমে বাঁচলেও সেই ঘটনায় একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিলোত্তমা।
শৈল্পিক ঘরানার সিনেমায় নিয়মিত মুখ তিলোত্তমা সোম।

তিলোত্তমা সোম

মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’ সিনেমায় তাঁর অভিষেক। এরপর দেখা গেছে ‘শ্যাডোজ অব টাইম’, ‘তাসের দেশ’, ‘সাংহাই’, ‘লাস্ট স্টোরিজ ২’, ‘দ্য ফ্যাবল’-এর মতো আলোচিত সিনেমায়।