মণিপুরের মডেল লিন লায়শ্রমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রণদীপ হুদা। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের ছবি শেয়ার করেছেন রণদীপ।গতকাল বুধবার রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি দিলেন রণদীপ হুদা।
