আট মাস বয়সে ক্যামেরার সামনে, এখন প্রতি সিনেমায় নেন ৫ কোটি টাকা

এই সময়ের আলোচিত এক বলিউড অভিনেত্রী তিনি। তাঁর পরিবারের সঙ্গে বলিউডের সেভাবে সম্পর্ক ছিল না। তারপরও শুরুর পর নিজের প্রতিভায় হয়ে উঠেছেন শীর্ষ নায়িকাদের একজন। এই অভিনেত্রীর আজ জন্মদিন। কে তিনি? ভোগ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য
১৯৯১ সালের ৩১ জুলাই মুম্বাইতে জন্ম তাঁর। বাবা জগদ্বীপ আদভানি ব্যবসায়ী, মা জেনেভিভে জাফরি শিক্ষক
ইনস্টাগ্রাম
মাত্র আট মাস বয়সে বিনোদন-দুনিয়ায় তাঁর যাত্রা শুরু। ওই বয়সেই একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যায় তাঁকে
তাঁর আসল নাম আলিয়া আদভানি। তবে হিন্দি সিনেমায় আরেক আলিয়া থাকায় সালমান খানের পরামর্শে নাম বদল করেন
তিনি আর কেউ নন, কিয়ারা আদভানি। তাঁর নাম কিয়ারা দেওয়া হয় ২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘আনজানি আনজানি’থেকে। ওই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত চরিত্রটির নাম ছিল কিয়ারা কাপুর
কিয়ারা এখন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। ছবিপ্রতি ৪ কোটি রুপি (প্রায় ৫ কোটি বাংলাদেশি টাকা) পারিশ্রমিক নেন তিনি
আজ ৩২-এ পা দিয়েছেন কিয়ারা। জন্মদিন উদ্‌যাপন করতে গত শুক্রবার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘুরতে গেছেন তিনি। কোথায় গেছেন, তা অবশ্য জানা যায়নি