বিদ্যার শাড়িপ্রীতির কারণ কী

বিদ্যা বালান মানেই যেন শাড়ি। বলিউডে তাঁর মতো শাড়িপ্রেমী অভিনেত্রী খুব একটা দেখা যায় না। চলচ্চিত্র কিংবা উৎসব—শাড়িই তাঁর প্রথম পছন্দ। অন্য অভিনেত্রীদের মতো কেন তিনি নানা ধরনের পোশাক পরেন না—অনেক সময় এ জন্য তাঁকে কথাও শুনতে হয়। এক সাক্ষাৎকারে তাঁর এই শাড়িপ্রীতির কারণ ব্যাখ্যা করলেন বিদ্যা বালান। আজ জন্মদিনে আবার জেনে নিই বিদ্যার শাড়িপ্রীতির কারণ।
একসময় অন্য অভিনেত্রীদের মতো পোশাক পরার চেষ্টা তিনিও করেছিলেন। কিন্তু শোবিজে প্রবেশকালে অন্য নায়িকাদের মতো ফিট ছিলেন না তিনি
ইনস্টাগ্রাম থেকে
দেখতেও তাঁদের মতো ছিলেন না। ফলে এসব পোশাকে তাঁকে বোকা বোকা দেখাত। এসব পোশাকে তিনি স্বাচ্ছন্দ্যও বোধ করতেন না
পরে বিদ্যা উপলব্ধি করেন, শাড়িতেই তিনি স্বচ্ছন্দ। তাঁর সামনে তখন দুটি পথ খোলা ছিল—এক, অন্যদের চাওয়াকে প্রাধান্য দিয়ে জীবন কাটিয়ে দেওয়া
দুই, নিজের মতো চলা। দ্বিতীয় পথটাই বেছে নেন বিদ্যা, সিদ্ধান্ত নেন তিনি যাতে স্বচ্ছন্দ, তা-ই পরবেন। এটা তাঁর স্বাধীন সিদ্ধান্ত। এই অভিনেত্রী জানান, তাঁর এই নির্বাচন ঠিকই একসময় মানুষের মন জয় করল
লাল শাড়িতে নজর কেড়েছেন বিদ্যা
বিদ্যা যেন শাড়িতে অনিন্দ্যসুন্দর, চিরচেনা বাঙালি নারীর মতোই
চলচ্চিত্র কিংবা উৎসব—শাড়িই তাঁর প্রথম পছন্দ