১৯৯২ সালের ৩১ জুলাই ‘বেখুদি’ ছবির মাধ্যমে তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু হয়শৈশবে তিনি ছিলেন একগুঁয়ে, বদমেজাজি স্বভাবের১৯৯৮ সালে ‘গুপ্ত’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য প্রথম অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনিপ্রতিদিন সকালে উঠে এক কাপ কফি তাঁর চাই–ই চাই‘হালচাল’ সিনেমার সেটে অজয়ের সঙ্গে প্রথম দেখায় বিরক্তই হয়েছিলেন কাজল। কারণ, সেটে কারও সঙ্গেই কথা বলছিলেন না অজয়অজয়কে যে কাজল বিয়ে করতে চান, সে কথা বাড়িতে জানালে কাজলের বাবা পরিচালক শমু মুখোপাধ্যায় চার দিন কথা বলেননি তাঁর সঙ্গে
বিজ্ঞাপন
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। বিয়ের পর মধুচন্দ্রিমায় দুই মাসের জন্য ইউরোপে চলে যান তাঁরাসর্বোচ্চ পাঁচবার ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জনের রেকর্ডও এই তারকার। তিনি ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি, যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেনবলিউডে তিন দশক পার করা সম্পর্কে কাজল বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না ৩০ বছর পার করে ফেলেছি। কীভাবে এতগুলো বছর কাটিয়ে দিলাম। নিজের এই ভ্রমণ নিয়ে আমি আপ্লুত। মনে হচ্ছে যেন এই গতকালই কাজ শুরু করেছি। নিজের বাচ্চাদের দিকে তাকালে মনে হয়, সত্যি অনেকগুলো বছর পার করে ফেলেছি। বাচ্চারা যখন বড় হয়ে গেছে, তখন সময় তো নিশ্চয় পার হয়ে গেছে’