রাশমিকা ও বিজয়। ইনস্টাগ্রাম থেকে
রাশমিকা ও বিজয়। ইনস্টাগ্রাম থেকে

বিয়ের নতুন ১০ ছবিতে রাশমিকা–বিজয়

দক্ষিণ ভারতের তারকা দম্পতি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডাকে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেছেন এই জুটি। আজ মঙ্গলবার সকালে নতুন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাঁরা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক দুই তারকা সম্পর্কে কিছু তথ্য।

আজ সকালে রাশমিকা ও বিজয় নিজেদের ইনস্টাগ্রামে নতুন একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
ছবিতে নানা ভঙ্গিতে দেখা যাচ্ছে তারকা দম্পতিকে, ভিডিওতে দেখা যাচ্ছে নাচতে। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
ছবি ও ভিডিও পোস্ট করে তাঁরা লিখেছেন, ‘ভালো আর আনন্দাশ্রুময় এক রাত। যেখানে হাসি, গান, নাচ আর আনন্দে ভরে উঠেছিল হৃদয়। এটা ছিল জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত।’ রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
তাঁদের এসব ছবি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে লাভ রিঅ্যাক্ট দিয়েছেন ৩০ লাখের বেশি অনুসারী। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
আগামীকাল ৪ মার্চ হায়দরাবাদে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন রাশমিকা ও বিজয়। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
নিরাপত্তার কারণে সংবর্ধনা অনুষ্ঠানটি এখন ‘শুধু নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য’ রাখা হয়েছে। এই তারকা জুটির টিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, হায়দরাবাদ পুলিশের পরামর্শেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
পুলিশের আশঙ্কা, এত বড় আকারের অনুষ্ঠানে বিপুল জনসমাগম হলে যানজট সৃষ্টি হতে পারে এবং নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে। বিজয়-রাশমিকার সর্বভারতীয় বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ কঠোর ভিড় নিয়ন্ত্রণের পরামর্শ দেয়। ফলে কেবল আমন্ত্রণপত্রধারী ব্যক্তিরাই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
রাশমিকা ও বিজয়কে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে আসন্ন ছবি ‘রানাবালি’-তে। বিয়ের পর এটি তাঁদের প্রথম ছবি। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই ছবি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে
এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তাঁরা। রাশমিকার ইনস্টাগ্রাম থেকে