জাহ্নবীর নতুন ছবি দেখে কী বললেন কথিত প্রেমিক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ছবি দেন জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রামে তাঁর ছবি নিয়ে কম চর্চা হয় না। তবে তাঁর দেওয়া নতুন ছবিগুলো আলোচনায় ভিন্ন কারণে। পোশাক নয় ছবিগুলো নিয়ে আলোচনার কারণ জাহ্নবীর নাকফুল। ইনস্টাগ্রামে নানা ধরনের ছবি দেন জাহ্নবী। তবে এত বড় নাকফুল পরে কখনো ছবি দিয়েছেন কি না, অনেক ভক্তই মনে করতে পারছেন না। তবে সম্প্রতি পোস্ট করা ছবিগুলোর অন্য গুরুত্বও আছে। ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর কথিত প্রেমিক। ছবিতে জেনে নেওয়া যাক, জাহ্নবীর নতুন ছবি ও তাঁর কথিত প্রেমিক সম্পর্কে তথ্য।

খয়েরি পোশাকে নতুন কিছু ছবি পোস্ট করেছেন জাহ্নবী। ছবিগুলো পছন্দ করেছেন তাঁর ভক্তরা। ছবিতে তাঁকে দেখা গেছে রুপালি নাকফুলে
ইনস্টাগ্রাম
বেশ কয়েক মাস ধরেই শেখর পাহারিয়ার সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে
গত কয়েক মাসে একাধিকবার জাহ্নবী ও শেখরকে একসঙ্গে দেখা যায়
গত ৩০ ডিসেম্বর আম্বানী পুত্রের বাগদান অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হয়েছিলেন জাহ্নবী ও শেখর
জাহ্নবীর পোস্ট করা নতুন ছবিগুলোয় হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখর, যা চোখ এড়ায়নি তাঁর অনুসারীদের
এর আগে সাদা পোশাকে ছবি দিয়েছিলেন জাহ্নবী। যে ছবিগুলো নিয়ে বেশ আলোচনা হয়
জাহ্নবী অভিনীত সর্বশেষ ছবি ‘মিলি’। ছবিটি প্রেক্ষাগৃহে সেভাবে ব্যবসা করতে পারেনি