স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমর সঙ্গে থালাপতি বিজয়
স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমর সঙ্গে থালাপতি বিজয়

বিচ্ছেদের পথে বিজয়-সঙ্গীতা, ২৫০ কোটি টাকার খোরপোশ নিয়ে চাঞ্চল্য

দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এ বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন খবর সামনে এল। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সংগীতাকে নাকি ২৫০ কোটি রুপি খোরপোশ দিতে পারেন বিজয়।

স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমর সঙ্গে থালাপতি বিজয়

২৫০ কোটি রুপির খোরপোশ ইন্ডিয়াগ্লিটজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মেটাতে বিজয় ২৫০ কোটি রুপি খোরপোশ দেওয়ার পরিকল্পনা করছেন। যদিও এই অঙ্ক বা সমঝোতা—কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অর্থ সংগীতা ও তাঁদের দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশার জন্য বরাদ্দ থাকতে পারে। তবে কীভাবে বণ্টন হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমর সঙ্গে থালাপতি বিজয়

বিচ্ছেদের আবেদনে যা অভিযোগ
এর আগে সংগীতার করা একটি বিবাহবিচ্ছেদের আবেদনপত্রের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে তিনি অভিযোগ করেছেন, ২০২১ সালের এপ্রিল মাসে বিজয়ের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি।

সংগীতার দাবি, বিজয় সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও তা নাকি বজায় রাখেননি। ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এমনকি ব্যক্তিগত স্বাধীনতা ও আর্থিক নিরাপত্তা নিয়েও তিনি সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
আবেদনপত্রে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে বিজয়ের প্রকাশ্যে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ—এসব কারণে সংগীতা ও তাঁদের সন্তানেরা অপমানিত বোধ করেছেন।

দাম্পত্যের পটভূমি
১৯৯৯ সালের ২৫ আগস্ট বিজয় ও সংগীতার বিয়ে হয়। সংগীতা শ্রীলঙ্কান তামিল এবং লন্ডনভিত্তিক এক উদ্যোক্তার কন্যা। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সংসারে তাঁদের দুই সন্তান রয়েছে। ছেলে জেসন সঞ্জয় শিগগিরই তামিল সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।


পিঙ্কভিলা অবলম্বনে