ছবিতে তারকাদের বৈশাখ উদ্‌যাপন

বাংলা বছরের প্রথম দিন। এই দিনে তারকারা ফেসবুকে সরব হবেন এটাই স্বাভাবিক। খুশিতে বৈশাখ উদ্‌যাপনের কেউ ছবি, কেউ ভিডিও, কেউ পোস্টারে ভক্তদের নববর্ষ ১৪২৯–এর শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে কেমন ছিল তারকাদের বৈশাখ?
সাদাসিধে সাজ পূর্ণিমার। কানে জবা ফুল আর হাসিমুখে পূর্ণিমা জানালেন নববর্ষের শুভেচ্ছা
আজ অভিনয়শিল্পী দম্পতি ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ বিয়েবার্ষিকী। ছবিটি পোস্ট করে তাঁরা নববর্ষের শুভেচ্ছা জানান
ফেসবুকে পোস্টারে ইমনের নববর্ষের শুভেচ্ছাবার্তা
‘সৃজনশীল, দৃষ্টিনন্দন কাজের জন্য কি সারা রাত জেগে কাজ করে “অমর” হয়ে থাকতে হবে? তার আগেই যদি হাসপাতালে অসুস্থ হয়ে “অমরত্ব” পেয়ে যাই?? তখন কি আপনারা কিছু পাবেন নাকি হারাবেন?’ লিখে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মনিরা মিঠু
সাধারণ সাজেই ফেসবুকে ছবিটি দিলেন মুমতাহিনা টয়া
অভিনেতা আবদুন নূর সজল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন
ফেসবুকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান চিত্রনায়ক নীরব
ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছাবার্তা জানান বিদ্যা সিনহা মীম
‘নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ ১৪২৯’ লিখেছেন ছবিটি পোস্ট করেছেন সংগীতশিল্পী মিলা
উপস্থাপিকা সামিয়া আফরীনের বৈশাখী শুভেচ্ছা